বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের বিষয় এড়িয়ে গেলেন আইন উপদেষ্টা

প্রতিনিধির নাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : October 23, 2024
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের বিষয় এড়িয়ে গেলেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর)প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এলে এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল প্রশ্ন এড়িয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ৩ বা ৪ নভেম্বর এই বিল্ডিংয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

এক সাংবাদিক প্রশ্ন করেন- স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন।

প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, না ভাই, এটা নিয়ে কথা বলব না, ব্যস্ত আছি। এরপর তিনি গাড়িতে উঠে বের হয়ে যান।
এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এ দিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপির) কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর