বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না : সৈয়দা রিজওয়ানা হাসান

প্রতিনিধির নাম / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : October 24, 2024
এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না : সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক :

হজের খরচ কমানোর চেষ্টা চলছে, এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রমুখ।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ বছর কেউ সরকারি অর্থে হজে যাবে না। হজ ব্যবস্থাপনার জন্য যাদেরকে যেতে হয় তারা যাবে। হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। হজের প্যাকেজ এই মাসের শেষেই ঘোষিত হবে। তখন আপনারা দেখতে পারবেন আমরা কতটা কমিয়েছি।

তিনি বলেন, হজ নিয়ে আমাদের ব্যবস্থাপনা সৌদির ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে করতে হয়। সেহেতু ৩০ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বয়স আরও বাড়ানো নিয়ে আন্দোলন হলেও সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

তিন বারের বেশি বিসিএস পরীক্ষা নয়, এ বিষয়ে জানতে চাইলেন এ উপদেষ্টা বলেন, একই ব্যক্তি বারবার পরীক্ষা দিলে সবাই সুযোগ নাও পেতে পারে। সেসব বিষয় বিবেচনা করে সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা। অবসরের সময় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আলোচনার হয়েছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন সেটাও আমাদের নজরে আনা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে একটা আন্দোলন হচ্ছে, পদ থেকে যে দাবি উঠেছে সেটাও বিবেচিত হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগে যে সাংবিধানিক সংকট সেটাও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কিছু রাজনৈতিক দলের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তাদের দু-একজন জ্যেষ্ঠ নেতা বলছেন, সাংবিধানিক সংকট হবে না।

তিনি আরও বলেন, এখন একটা দাবি হচ্ছে যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারব বলে মনে করছি। দাবিটি যেহেতু গণদাবি সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর