বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নাটোরে মসজিদ দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

প্রতিনিধির নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : October 24, 2024
নাটোরে মসজিদ দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরে মারকাজ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ সাদ ও জুবায়ের মধ্য দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। এসময় পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। অপর দিকে সাদ গ্রুপের লোকজন সড়ক অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচলা কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা চলছে।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষের সঙ্গে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর