বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

প্রতিনিধির নাম / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : October 24, 2024
হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

নিজস্ব প্রতিবেদক :

২০২৫ সালে হজে গমনেচ্ছুদের জন্য প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলমান থাকবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ আগস্ট, ২০২৪-এ প্রকাশিত নির্দেশনা অনুসারে প্রাকনিবন্ধিত ব্যক্তিদের ৩০ নভেম্বরের মধ্যে ৩ লাখ টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে যারা এখনও প্রাকনিবন্ধন করেননি, তারা প্রাকনিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন উভয় প্রক্রিয়াই একসঙ্গে সম্পন্ন করতে পারবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে গমনেচ্ছুদের যথাসময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে হজের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

২০২৫ সালের হজ শুরু হবে ৬ জুন (৯ জিলহজ ১৪৪৬ হিজরি)। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।হজের আনুষ্ঠানিকতার মূল দিবস আরাফাতের দিন ৭ জুন (১০ জিলহজ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর