বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : October 25, 2024
পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ

নিজস্ব প্রতিবেদক : 

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শক (এসআই) ‘ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি’ করার অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) পেয়েছেন। একাডেমিতে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়ার পর নতুন করে এই ৫৯ জনের বিরুদ্ধে নোটিশ দেয়া হয়।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার (২১ অক্টোবর) ১০ জন এবং বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর তাদের মধ্যে নতুন করে অব্যাহতির আশঙ্কা দেখা দিয়েছে।

প্রশিক্ষণ মাঠে নাশতা নিয়ে হইচই করার কারণে সম্প্রতি ওই ব্যাচের ৭০৪ প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। এবার প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সঙ্গে না বসার কারণে অন্তত ৫৯ এসআইকে শোকজ করা হয়েছে বলে পুলিশ একাডেমি সূত্র নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রশিক্ষণরত এক এসআইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের ক্লাস ছিল। প্রশিক্ষণ চলাকালে পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখতে পান, সিটে বসার সময় ওই এসআই শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলার সঙ্গে বসতে বললেও তিনি নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে বসা নিয়ে হইচই করতে থাকেন।

এর আগে ২১ অক্টোবর ১০ এসআইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের একটি কপি পাওয়া গেছে। তাতে দেখা গেছে, যেসব অভিযোগে ২৪ অক্টোবর এসআইদের নোটিশ দেওয়া হয়েছে, একই অভিযোগ ২১ অক্টোবরের চিঠিতেও।

চিঠিতে বলা হয়, ১৬ অক্টোবর ওই একই সময়ে জিমনেসিয়ামে ‘এক্সপেরিয়েন্স শেয়ারিং ইন অর্ডার টু ফেইস পলিটিক্যাল এইমড’ বিষয়ে ক্লাস ছিল। সেদিন বিশেষ অতিথি বক্তা হিসেবে ছিলেন পুলিশ একাডেমির সাবেক অধ্যক্ষ মো. নজিবুর রহমান। সেদিন এই এসআই শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসেন এবং হইচই করেন। তাকেও তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

শোকজ পাওয়া কয়েকজন এসআই জানান, তারা এক বছর ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। তারা আশঙ্কা করছেন, এই ঘটনা পর্যায়ক্রমে তাদের সকলের অব্যাহতি ঘটাবে।

একজন প্রশিক্ষণরত এসআই বলেন, “ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি। এটা একটা নতুন নাটক সাজানো হয়েছে।” আরেকজন বলেন, “আমাদের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে, যা ঠিক নয়।” তারা সরকারের পতনের পর এ ধরনের অভিযোগের ফলে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঞা কথা বলতে রাজি হননি। তিনি জানান, এ বিষয়ে পুলিশের সদর দফতরের জনসংযোগ শাখার সঙ্গে যোগাযোগ করতে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) এনামুল হক সাগর জানান, এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য তার কাছে পৌঁছেনি। তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে যথাযথ তথ্য পাওয়ার পর তিনি গণমাধ্যমকে জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর