বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নোয়াখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

প্রতিনিধির নাম / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : October 28, 2024
নোয়াখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

নোয়াখালী জেলা প্রতিনিধি : 

নোয়াখালী সদর উপজেলায় অভিযানে চিহ্নিত পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপ গান, তিনটি ছুরি ও সাতটি মোবাইল জব্দ করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে চরমটুয়া ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককরা হলেন- সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নের মেহরাজ (৪৬), মো. কালাম (৩৮), মো. লিটন (৩২), মো. সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে নোয়াখালী জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ক্রেতা/বিক্রেতাদের আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর ভোররাতে গোয়েন্দা সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজন অবৈধ অস্ত্রধারীর অবস্থান সম্পর্কে জানতে পেরে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া এলাকায় সেনাবাহিনীর দুইটি টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে মালামালসহ তাদেরকে সুধারাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, অস্ত্রধারী পাঁচ সন্ত্রাসীকে সুধারাম মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর