বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়ার ভিসার জন্য সহযোগিতা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : October 30, 2024
খালেদা জিয়ার ভিসার জন্য সহযোগিতা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসার জন্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নেওয়া হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৭ নভেম্বর যুক্তরাজ্যে যাবেন। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে এবং সফরে সেই দেশে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার সুবিধা নিশ্চিত করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বি, তিনি চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করবো। এটা আমার করবো।

তৌহিদ হোসেন বলেন, ওখানে (যুক্তরাজ্যে) যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসন জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে লিখিত কোনো প্রস্তাব আসেনি। তবে কথা বার্তা হয়েছে।

জুলাই-আগস্ট আন্দোলনে হতাহত নিয়ে জাতিসংঘের তদন্ত দল প্রতিবেদন দিয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন দিতে আরও এক সপ্তাহ সময় লাগবে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য ৭ নভেম্বর যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে প্রায় ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর