বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অত্যাবশ্যকীয় পণ্যের দাম কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না : অর্থ উপদেষ্টা

প্রতিনিধির নাম / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : October 30, 2024
অত্যাবশ্যকীয় পণ্যের দাম কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

অত্যাবশ্যকীয় পণ্যের দাম কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না বলে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

তিনি বলেন, আমরা বারে বারে বলেছি, অবশ্যকীয় জিনিসের ঘাটতি আমরা হতে দেবো না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলাটা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো। কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখবো।

আমেরিকায় আপনার কী ঝামেলা হয়েছিল সেটা মানুষ জানতে চায়, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আমি সেটা বলবো না।

টাকা পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা নিয়ে আমি পরে বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর