বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

প্রতিনিধির নাম / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : October 31, 2024
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসে হাসপাতালটির ডেঙ্গু ইউনিটে মৃতের সংখ্যা ৬ জন। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৩৯ রোগী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মঈজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শংকরপুর এলাকার আ. রহমানের আব্দুস সাত্তার (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ডেঙ্গু উপসর্গ নিয়ে বুধবার রাতে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি ডেঙ্গু জ্বর ও কিডনি সমস্যা নিয়ে ভর্তি হন। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। গত ২৭ অক্টোবর সাজেদা খাতুন নামে এক নারী ডেঙ্গু নিয়ে ভর্তি হন। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ডেঙ্গু জ্বর ও ফুসফুসের ইনফেকশনের কারণে তার মৃত্যু হয়। তিনি গাজীপুরের শ্রীপুর উদয়খালি এলাকার বাসিন্দা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২১ জন। ডেঙ্গু ইউনিটে মোট ৫ জন নারী ও এক শিশুসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মাঝে পুরুষ ৩৩, নারী পাঁচ ও শিশু একজন রয়েছে। তারা সবাই ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর