বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কুয়েত সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : November 3, 2024
কুয়েত সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

কাউন্টার টেরোরিজম ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েত গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কাউন্টার টেরোরিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতের উদ্দেশে সকালে রওয়ানা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কাউন্টার টেররিজম বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকা ও অবস্থান তুলে ধরবেন তিনি। সেখানে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
সম্মেলন শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফিরবেন উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর