বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি শাহজাহান খান

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : November 4, 2024
অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি শাহজাহান খান

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে অসুস্থ সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে শাজাহান খানকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী হাসপাতালের টিকিট কেটে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক শাজাহানের কিছু পরীক্ষা করান। এরপর তাকে হাসপাতালের নতুন ভবনে দ্বিতীয় তলায় হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর আদালতে তোলা হলে বিচারক শাজাহানকে রিমান্ডে পাঠান। সেখানে তিনি অসুস্থ বোধ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা বলেন, অসুস্থ হওয়ায় শাহজাহান খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বুকে ব্যথা ও শরীর দুর্বল বলে জানিয়েছেন। উনার প্রেসার হাই, এছাড়া তার হার্টে রিং স্থাপন করা হয়েছিল। শারীরিক কিছু পরীক্ষা করে তাকে হৃদরোগ বিভাগে (সিসিইউতে) ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও যাত্রাবাড়ী থানার সদস্যরা সাবেক মন্ত্রী শাজাহান খানকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন।

জানা যায়, যাত্রাবাড়ি থানার এক মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর