বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অপরাধী যে-ই হোক, ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : November 6, 2024
অপরাধী যে-ই হোক, ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

অপরাধী যে-ই হোক, ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক, যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে চাঁদাবাজি বেড়ে গেছে। এটাকে কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

জাহাঙ্গীর আলম বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হলেও আরও উন্নতির জায়গা রয়ে গেছে। সেসব নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি যেন কোনো অবস্থাতেই না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময়, রাস্তায় দোকানপাট বসানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তায় কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। তবে ফুটপাতে দোকান বসানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরো বলেন, সড়ক দখল করে যেন কোনো দোকান না বসে সেগুলো মনিটরিং করা হবে। আপনাদেরও সহযোগিতা লাগবে। মূল সড়কে যেন অটোরিকশা না আসে, সেজন্য তাদের চার্জ (অটোরিকশার ব্যাটারি চার্জ) দেওয়ার পথ বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল। এখন অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে সেখানকার পরিস্থিতি। অন্যান্য এলাকাতেও মোহাম্মদপুর মডেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হবে। রাস্তা থেকে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকায় মাঠ পর্যায়ে যেসব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন তারা অনেকেই নতুন এসেছেন। তাদের অলিগলি চেনার সুযোগ দিতে হবে। রিকশা মূল সড়কে আসা বন্ধ করতে বলা হয়েছে। তাদের চার্জিং পয়েন্ট বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর