বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা জেলা প্রতিনিধি / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : November 7, 2024
সাতক্ষীরায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : 

সাতক্ষীরার শিল্পনগরী বিসিক এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকার মেঘনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

প্রত্যক্ষদর্শী বিনেরপোতা মসজিদের ইমাম ইস্রাফিল হোসেন বলেন, আজিজুর রহমান কয়েক বছর ধরে মাধবকাটি গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তালা উপজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে তালায় যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে বিনেরপোতায় মেঘনা মোড়ে সাতক্ষীরাগামী একটি মাটি বহনকারী ট্রাকের সঙ্গে আজিজুরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠাই।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের পাঠিয়েছে। তবে ট্রাকচালক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর