বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডেমরায় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : November 8, 2024
ডেমরায় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর ডেমরার বামৈর এলাকায় অটোরিকশার ধাক্ক ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফের (৬৫) বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষীপাশা গ্রামে। বর্তমানে ডেমড়া বামৈর এলাকাতে পরিবারসহ থাকতেন।

নিহতের মেয়ে নিপা আক্তার জানান, তার বাবা ডেমরা কোনাপাড়া এলাকায় একটি ফলের দোকানে কাজ করেন। রাতে কাজ শেষে পায়ে হেটে বাসায় ফিরছিলেন। পরে লোক মারফত খবর পান, তার বাবাকে একটি অটোরিকশা ধাক্কা দিয়েছে। ঘটনাস্থল থেকে তার বাবাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমড়া থেকে ওই ব্যক্তিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর