শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাভারে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার

সাভার উপজেলা প্রতিনিধি / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : November 12, 2024
সাভারে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার

সাভার উপজেলা প্রতিনিধি :

ঢাকার অদূরে সাভারে শান্তনা (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিকের চার টুকরো মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মরদেহের প্রায় ১৫০ গজ দূরে দুই হাত ও মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোরে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে নিহতের স্বামী নয়নকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ।

নিহত শান্তনার (৩৫) গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া এলাকায়। সাভারে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি। তার স্বামী নয়নের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ জানায়, রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় সেতু নার্সারিতে মালিরা গাছে পানি দিতে যায়। তখন হঠাৎ মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর