বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : November 15, 2024
ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। গত সেপ্টেম্বরে স্ত্রীসহ যুক্তরাজ্য থেকে দেশে বেড়াতে এসেছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচতলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

পাঁচতলা ওই ভবনটির মালিক আব্দুর রশিদ, দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ছাড়া ভবনের সবগুলো ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে।

আব্দুর রশিদ ও সুফিরা রশিদ দম্পতি পেশায় চিকিৎসক ও যুক্তরাজ্য প্রবাসী। তারা প্রতি সেপ্টেম্বরে দেশে এসে ধানমন্ডির নিজ বাসায় কয়েকমাস থেকে চলে যেতেন। তাদের পরিবারের সবাই প্রবাসী।

আব্দুর রশিদকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন বলেন, তারা (রশিদ দম্পতি) গত সেপ্টেম্বরে দেশে আসেন, রাতে হঠাৎ চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে। পরে তাদের রুমে গিয়ে দেখি আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাকে তখন উদ্ধার করে প্রথমে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তিনি মারা যান।

হামলাকারীরা ‘ডাকাতি করতে এসেছিল’ এমন ধারণার কথা জানিয়ে তিনি বলেন, ধারণা করছি বাইরে থেকে কোনো লোক বাসায় ঢুকেছিল। আশপাশের লোকজনের চিৎকার শুনে তারা পালিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত আব্দুর রশিদের বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজে তিনজন সন্দেহভাজনকে দেখা গেছে জানিয়ে হাজারীবাগ থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভোর রাত তিনটার দিকে জেগে বারান্দার দরজা খোলা রেখেই আব্দুর রশিদ নামাজ পড়ছিলেন। তখনই তিনজন বারন্দার সামনের লন বেয়ে উঠে বাসায় ঢুকে পড়ে। পরে তিনজনকে আবার পালিয়ে যেতে দেখা গেছে। আমরা ধারণা করছি, চুরি করতে তারা বাসায় ঢুকেছিল। ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর