বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির পর শিশুকে অপহরণ

প্রতিনিধির নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : November 15, 2024
রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির পর শিশুকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির পর মালামাল নিয়ে পালানোর সময় একটি শিশুকেও সঙ্গে নিয়ে যায় ডাকত দল। এ ঘটনায় এখনও কাউকে আটক ও শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুরের একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসার সাবলেটে ভাড়া থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়েছে দুর্বৃত্তরা। সঙ্গে নিয়ে গেছে শিশুটিকেও।

শিশুটির মায়ের নাম ফারজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এক বাসায় ভাড়া থাকেন ফারজানা। তার স্বামী বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসার সাবলেট থাকা নারীর সঙ্গে বিবাদে জড়ান ফারজানা। এরপর ওই নারী বহিরাগত কয়েকজনকে নিয়ে এসে ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসিটিভির ফুটেজে ওই বাসায় ৩ জনকে আসতে দেখা গেছে। তবে শিশুকে নিয়ে গেছে কিনা, তা দেখা যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল ওই ডাকাতদের ধরতে কাজ করছেন। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফারজানার এক সহকর্মী এ ঘটনায় ফুটফুটে শিশুটির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর