শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এমআরটি-৫ প্রকল্পের ব্যয় কমলো প্রায় ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : November 17, 2024
এমআরটি-৫ প্রকল্পের ব্যয় কমলো প্রায় ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : 

পুনর্মূল্যায়নের পর ১৫ শতাংশ কমানো হয়েছে এমআরটি-৫ (গাবতলী-দাশেরকান্দি) সাউদার্ন রুট প্রকল্পের ব্যয়। এর ফলে প্রায় ছয় হাজার ৮৯৮ কোটি টাকা ব্যয় কমেছে।

রোববার (১৭ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা কমিশনের নির্দেশে এ পর্যালোচনা করে সংশোধিত প্রকল্পটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে আরও খরচ হ্রাসের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব বলেন, ঋণের সুদ পরিশোধের সময় কমিয়ে আনা, মূলধন ব্যয় হ্রাস এবং অতিরিক্ত ব্যয় প্রাক্কলন কমানোর মাধ্যমে খরচ সাশ্রয় করা হয়েছে।

এর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য ৫৪ হাজার ৬১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিল। চলতি বছরের এপ্রিলে পরিকল্পনা কমিশনে এপ্রিলে প্রস্তাবটি পর্যালোচনা হলেও কোন ব্যয় কমেনি। এরপর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বড় প্রকল্পগুলোর ব্যয় পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। সেখানে এমআরটি-৫ প্রকল্পটির ব্যয় ৪৭ হাজার ৭২১ কোটি টাকায় সংশোধিত হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো ডিএমটিসিএলের চিঠিতে বলা হয়েছে, প্রকল্পের প্রেক্ষাপট ও ব্যয় বিশ্লেষণ, ইউনিট রেট, বৈদেশিক ঋণের সুদ এবং সম্ভাব্যতা বিশ্লেষণের ভিত্তিতে ব্যয় কমানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে ৩৯ হাজার ১৩৮ কোটি টাকা বিদেশি ঋণের আওতায় থাকবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং দক্ষিণ কোরিয়া এ অর্থায়নে প্রাথমিক সম্মতি দিয়েছে।

প্রসঙ্গত, এমআরটি-৫ দক্ষিণ রুটটি গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর, নাসিরাবাদ ও দাশেরকান্দি এলাকাগুলোকে সংযুক্ত করবে। এই প্রকল্পে গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত ১৩ দশমিক ১০ কিলোমিটার ভূগর্ভস্থ এবং আফতাবনগর থেকে দাশেরকান্দি পর্যন্ত ৪ দশমিক ১০ কিলোমিটার উঁচু মেট্রোলাইন তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর