শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : November 23, 2024
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। তারা ইসলামিক ইউনির্ভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি বাসে শ্রীপুরে এক পিকনিক স্পটে যাচ্ছিলেন। উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানের সময় ওপরে বিদ্যুতের তার থেকে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এতে তিন শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও কয়েকজন।

শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন  বলেন, বিআরটিসির একটি দোতলা বাসে পিকনিকে যাচ্ছিলেন ইসলামিক ইউনির্ভার্সিটি অব টেকনোলজির অনেক শিক্ষার্থী। এ সময় বাসটি বিদ্যুতের তারে স্পর্শ করলে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর