শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অটোরিকশা নিয়ে সন্তোষজনক সমাধান হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : November 24, 2024
অটোরিকশা নিয়ে সন্তোষজনক সমাধান হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে চলমান সংকটের সন্তোষজনক সমাধান হবে। তাঁদের দাবি পর্যালোচনা করা হচ্ছে।

রোববার (২৪ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানেন তিনি। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠত হয়।

তিনি বলেন, ব্যাটারি রিকশা নিয়ে আমরা তো উচ্চ আদালতের একটা নির্দেশানাই বাস্তবায়ন করতে যাচ্ছি। হয়তো উচ্চ আদালতে আজকে একটা সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্ত আসবে আমরা তা বাস্তবায়ন করব। এই সমস্যার সন্তোষজনক সমাধান হবে। এর আগে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচির আহ্বান জানাচ্ছি।

জাহাঙ্গীর আলম বলেন, ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয় এ জন্য জেলা পর্যায়ে ডিসি ও এসপিদের নিয়ে কমিটি করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাটারি রিকশার বিষয়টা উচ্চ আদালতের একটা রায়, এটার বিষয়ে আমি এই মুহূর্তে যদি কোনো উত্তর দেই এটা হয়তো কনটেমপ্ট টু দ্য কোর্টও (আদালত অবমাননা) হয়ে যেতে পারে। এজন্য এ ব্যাপারে এখন আমি কিছু বলতে পারব না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যেই আমরা কাজ করব। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশন আসবে। ওই নির্দেশনা আলোকে আমাদের এই সমস্যাটার সমাধান হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, তাদের প্রতি সব সময় তো আহ্বান যে তারা যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেন। আমরা বলছি তাদের যদি কোনো দাবি থাকে সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত আছে আপনারা ওখানে গিয়ে বিক্ষোভ করেন। ওখানে গিয়ে করলে ট্রাফিক জ্যামটা কমবে আপনারা অন্যদের সমস্যায় না ফেলে বিক্ষোভের ব্যবস্থা করেন। বাংলাদেশে সবাই তো আমরা ভাই-বোন তাদের দাবি আমরা মানব আমাদের দাবি তারা মানবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর