শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

৫৯১৫ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

প্রতিনিধির নাম / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : November 25, 2024
৫৯১৫ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এনইসি কমিটি কক্ষ-১ এ সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এর মধ্যে ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকার বিদেশি সহায়তা পাওয়া যাবে; সংস্থার নিজস্ব তহবিল থেকে ধরা হয়েছে ৩২ কোটি ৫৫ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৬ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো-

১. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন’ প্রকল্প;

২. শিক্ষা মন্ত্রণালয়ের ‘Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship’ প্রকল্প;

৩. নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্প;

৪. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (ক্যাচমেন্ট-২ ও ৪)’ প্রকল্প এবং

৫. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (২য় সংশোধিত)’ প্রকল্প।

এছাড়া ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে ২ (দুই) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর