শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সরকার ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপে নিতে বা কঠোর হতে চায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : November 26, 2024
সরকার ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপে নিতে বা কঠোর হতে চায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

অন্তর্বর্তী সরকার ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপে নিতে বা কঠোর হতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহগঞ্জ শ্রীপুরের মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ও আমরা ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না। কারণ, তারা আমাদের সন্তান, কারও ভাই, কারও বোন। তারা তাদের ন্যায্য দাবির কথা জানাতে পারে।

ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। এক কলেজের সঙ্গে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে ছাত্রদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারে।

তিনি বলেন, ছাত্ররা আন্দোলন করুক আমরা চাই না। তারা আন্দোলনের পূর্ব আমাদের সঙ্গে আলোচনায় বসুক। সমাধান না হলে তারপর আন্দোলন করুক।

ছাত্রদের রাস্তায় না নামার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি নিয়ে আলোচনা করুন। আমরা চাই না কঠোর হতে। কঠোর হলে আপনরাই বলবেন, আগের সরকারের মতো হয়ে গেছি। আমরা চাই না আগের সরকারের মতো লেথাল উইপন ব্যবহার করতে। আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর