শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার : উপদেষ্টা আসিফ

রংপুর জেলা প্রতিনিধি / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : November 26, 2024
সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার : উপদেষ্টা আসিফ

রংপুর জেলা প্রতিনিধি :

কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা মহাবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনও একটি মহল সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিল। এরই মধ্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে।

বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জসহ দুই একটি জেলার উন্নয়ন করা হয়েছে। বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যর শিকার হবে না।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ২৪ -এর গণঅভ্যুত্থানে আপনারা আবু সাঈদের মতো একজন বীর পেয়েছেন। তার কারণে উত্তরবঙ্গের অভাব ঘুচবে। আবু সাঈদের উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিনিধিরা নানাবিধ সমস্যার নোট দিয়েছেন, তা উচ্চপর্যায়ে বার্তা পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, আমরা আজ ২৪ -এর শহীদ পরিবারদের কথা শুনেছি। আমরা চাই দেশ গড়ার প্রতিটি আয়োজনে যেন শহীদ পরিবারদের সদস্যদের কথা বলার সুযোগ দেয়া হয়। আমরা শহীদদের স্মরণ রাখতে পারি তাদের পরিবারের মাধ্যমে। ইতোমধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করা হয়েছে। সারাজীবন বাংলাদেশ তাদের পাশে আছে এবং থাকবে। শহীদ পরিবারে ৩০ লক্ষ করে টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে অতি দ্রুত তা বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়,তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।

রংপুরবাসীকে আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, আপনাদের প্রাণের দাবি পূরণ করার জন্য অতি দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য কীভাবে যথাযথ ব্যবস্থা নেয়া যায় তা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করবে।

২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে মানুষের স্বপ্নের জায়গা থেকে। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি। ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশে অঞ্চলভেদে যে বৈষম্য, এমপি, মন্ত্রীদের নিজ নিজ অঞ্চলের উন্নয়ন চোখে পড়েছে তবে অবহেলিত অঞ্চলগুলোর খোঁজ রাখা হয়নি। তারমধ্যে অন্যতম বৈষম্যের অঞ্চল রংপুর। আপনাদের উন্নয়ন বাস্তবায়নে কাজ করার জন্য সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

এছাড়াও সরকারের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে শহীদ পরিবারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ৬ শতাধিক অসহায়- দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন। প্রত্যন্ত পল্লীতে আসিফকে কাছে পেয়ে কান্নাজড়িত কন্ঠে নিজেদের কষ্টের কথা তুলে ধরেন গণঅভুথ্যানে আহত ও নিহত পরিবারের স্বজনরা।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজমুল হক সুমনসহ অন্যান্য কর্মকর্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর