শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে মহাসড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : November 30, 2024
মুন্সীগঞ্জে মহাসড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে অজ্ঞাত এক তরুণীর (২৪) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ভোরে কোনো এক সময়ে গুলি করে ওই তরুণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়।

মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চেষ্টা করলেও এখন পর্যন্ত হয়নি পরিচয় শনাক্ত।

পুলিশের ধারণা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে গুলি করে মধ্য বয়সী (৩৫) ওই নারীকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে পদ্মা সেতুর উত্তর থানার সামনে থেকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হেঁটে এগোতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, শনিবার সকালে তারা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হয়েছেন। লাশটির পাশে পড়ে থাকা পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে এখানে এনে ভোরে গুলি করে হত্যা করা হয়। রহস্য উদঘাটনে পিবিআইকে নিয়ে কাজ শুরু করেছি। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এর আগে শ্রীনগর খাল থেকে বুধবার দুপুরে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। চার দিনের মাথায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার মানুষের জনমনে আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর