শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ১০ পর্যটক আহত

প্রতিনিধির নাম / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : December 7, 2024
সাজেকে চাঁদের গাড়ি উল্টে ১০ পর্যটক আহত

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চান্দের গাড়ি (জিপ গাড়ি) উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে চান্দের গাড়ি করে একদল পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ি ফিরছিলেন। পথে হাউস পাড়া এলাকার সড়কে গাড়িটি উল্টে পাহাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ১০ পর্যটক আহত হন। আহতদের উদ্ধার করে সেনাবাহিনী খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামে ৫ পর্যটকদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎই গাড়িটি উল্টে সড়কে পাশে পাহাড়ে খাদে পড়ে গেলে ১০ পর্যটক আহত হয়। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর