শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

প্রতিনিধির নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : December 8, 2024
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক :

চলতি মাসের প্রথম সপ্তাহে (১-৭ ডিসেম্বর) দেশে এসেছে ৬১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি ডিসেম্বর মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত নভেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছিল ৫০ কোটি ৮৯ লাখ। নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

রেমিট্যান্সের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসেছে ১৮ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার। এছাড়া, বিশেষায়িত ব্যাংকগুলো থেকে ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলো থেকে ৩৮ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলো থেকে ২০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১২টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৬টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংক।

ডিসেম্বরের প্রথম ৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

এ ছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও।

গত জুন মাসে প্রবাসীরা ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠালেও, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মাত্র ১৯১ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। তবে এরপর পরিস্থিতি উন্নতি হতে থাকে। আগস্টে প্রবাসীরা ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠান।

সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার ছিল, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। অক্টোবরেও ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে, এবং নভেম্বরে আসে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর