শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিজিবির নাম পরিবর্তন করে ‘বিডিআর’ করার দাবি

প্রতিনিধির নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : December 13, 2024
বিজিবির নাম পরিবর্তন করে ‘বিডিআর’ করার দাবি

নিজস্ব প্রতিবেদক :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিবর্তন করে আগের নাম বাংলাদেশ রাইফেলস (বিডিআর) পুনঃস্থাপনসহ আট দাবি জানিয়েছেন কারা নির্যাতিত বিডিআর পরিবারের সন্তানেরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি করেন।

বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন বিডিআর সন্তান মো. আব্দুল্লাহ আল মামুন।

দাবিগুলো হলো-

১. স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও প্রহসনমূলক সব রায় বাতিল করতে হবে।

২. ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের নিঃশর্ত কারামুক্তি দিতে হবে।

৩. হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করতে হবে।

৪. নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে।

৫. সব বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮ হাজার ৫২০ জন) চাকরিতে পুনর্বহাল করতে হবে।

৬. সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন, ভাতা ও পেনশন) পুনর্বাসন করতে হবে।

৭. ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস্ নাম পুনঃস্থাপন করতে হবে।

৮. ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি বরং পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিডিআর জওয়ানদের চাকরি থাকাকালীন প্রচলিত আইনে গ্রেফতার করা বা মামলা দেওয়ার কোন বিধান নাই কারণ বিডিআরের নিজস্ব আইন আছে। এছাড়া বিডিআর আধা সামরিক বাহিনী তাই হত্যা মামলায় যেসব রায় প্রদান করা হয়েছে তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে সর্বপ্রথম যন্ত্রণাময় ১৬ বছর যাবৎ কারাভোগ করা নিরীহ সব বিডিআরকে কারামুক্তি করা হোক এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে মূল পরিকল্পনাকারী ও ঘাতকদের খুঁজে বের করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর