শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

প্রতিনিধির নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : December 15, 2024
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। তবে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথমবারের মতো সরকারি সফরে বাংলাদেশ এসেছেন তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। শনিবার রাতে তিনি ঢাকায় পৌঁছান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে হোসে রামোস হোর্তা বাংলাদেশ সফর করছেন। প্রেসিডেন্টের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দলে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্টের মুখ্য উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা।

স্বাধীনতা লাভের পরপরই ২০০২ সালের ৭ জুন বাংলাদেশ তিমুর লেস্তেকে স্বীকৃতি দেয়, যার মধ্য দিয়ে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। তিমুর লেস্তের স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাতে ঢাকায় নামার পর বিমানবন্দরে অভ্যর্থনার আনুষ্ঠানিকতা শেষে হোসে রামোস হোর্তা হোটেলে চলে যান। সফরের প্রথম দিন, আজ রোববার হোসে রামোস হোর্তা ড. ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। এর পরপরই দু’দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। রাতে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন হোসে রামোস হোর্তা ।

সফরের দ্বিতীয় দিন সোমবার প্রথম প্রহরে হোসে রামোস হোর্তা সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অন্ষ্ঠুানে অংশ নেবেন। একই দিনে তিমুর লেস্তের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরদিন মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসে (বিআইআইএসএস) বক্তব্য দেওয়ার কথা রয়েছে। একই দিন বিকেলে তিনি বাংলাদেশের ছাত্র এবং তরুণদের উদ্দেশে তাঁর দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তাঁর নেতৃত্ব, দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা-পরবর্তী তিমুর লেস্তের জনগণের আকাঙ্ক্ষা এবং তার বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য দেবেন।

এ সরকারি সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীর জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শমূলক ব্যবস্থাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সফরকালে বাংলাদেশে তিমুর লেস্তে অনারারি কনস্যুলেট খোলার ঘোষণা আসবে বলে আশা করছে ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর