শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হাতকড়া লাগানো অবস্থায় যুবকের গানের ভিডিও ভাইরাল

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : December 17, 2024
হাতকড়া লাগানো অবস্থায় যুবকের গানের ভিডিও ভাইরাল

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

হাতে হাতকড়া, হাসপাতালের জরুরি বিভাগের রুমে বসে অটোরিকশা চুরির অভিযোগে আটক যুবকের গানেরে এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, হামিন্দপুর কৈপাড়া এলাকায় অটো ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ওই যুবককে স্থানীয়রা মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে। সাদুল্লাপুর থানা পুলিশ ওই যুবককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন ও দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে হাতকড়া পরিহিত অবস্থায় ওই যুবক গান গাইতে শুরু করেন। সেই ফাঁকে কেউ একজন ঘটনাটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করে। ১ মিনিট ৩১ সেকেন্ডের সেই গানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন বলেন, ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর