শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

সিলেট জেলা প্রতিনিধি / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : December 20, 2024
সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

সিলেট জেলা প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসধীন আছেন দুজন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার দামড়িব্রীজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ কলাবাড়ির বাসিন্দা আবুল হাসিমের ছেলে হাফিজুর রহমান (২০)। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেটের দিকে প্রাইভেটকারটি আসছিল। পথে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের বাঘেরসড়ক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন। প্রাইভেটকার থেকে আরও তিনজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যান। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের প্রাইভেটকারে ছাতক উপজেলার ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মিসভার ব্যানার পাওয়া গেছে। ফলে তারা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

তিনি বলেন, জাফলং থেকে সিলেটে আসার পথে জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেটকার। গাড়িটিতে পাঁচজন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। আহত ও নিহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর