শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল আটক

প্রতিনিধির নাম / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : December 24, 2024
বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল আটক

নিজস্ব প্রতিবেদক :

স্ত্রীসহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান মূলত বিজিবির সাবেক ডিজি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলামের বিদেশযাত্রা আটকানোর বিষয়ে নির্দেশনা দিয়ে রেখেছিলেন। যতটুকু জানি, ওই তদন্ত কমিশনের কাছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বাক্ষ্য দেওয়ার একটি বিষয় রয়েছে। সে কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। তবে পরবর্তীতে তিনি কমিশনের অনুমতি নিয়ে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন। তাছাড়া তার বিরুদ্ধে কোনো মামলাও নেই।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।

তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।

২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

প্রসঙ্গত, মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর