শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রতিনিধির নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : December 25, 2024
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২

দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রানীগঞ্জ কশিগাড়ী আলিশা ফুড অ্যান্ড ফেভারেজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) এবং চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।

থানা সূত্রে জানা গেছে, পূর্ব থেকেই ওই স্থানে সড়কের পাশে একটি অজ্ঞাতনামা ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ধান বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা চালকের মরদেহ উদ্ধার করে।

এ সময় গুরুতর আহত চালকের সহকারী বাবু মিয়া (৪৫)-কে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক জানান, এ দুর্ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চালকের সহকারীরও মৃত্যু হয়। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। সড়কে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর