সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

প্রতিনিধির নাম / ৯৭৩ বার দেখা হয়েছে
আপডেট : December 29, 2024
শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুরের দিকে যাচ্ছিলো। আর রিফাত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সিএনজির চালকসহ সকলেই মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ইতোমধ্যে মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও সড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর