শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

টেকনাফে নার্সারিতে কাজের সময় ১৯ শ্রমিক অপহরণ

প্রতিনিধির নাম / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট : December 30, 2024
টেকনাফে নার্সারিতে কাজের সময় ১৯ শ্রমিক অপহরণ

কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে বন বিভাগের নার্সারিতে কাজের সময় ১৯ শ্রমিককে অপহরণ করেছ সন্ত্রাসীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।

শ্রমিক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি বলেন, সোমবার সকাল ১০ টার দিকে টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ে চারা রোপন করতে গিয়েছিলেন শ্রমিকরা। ডাকাতদল সেখান থেকে ১৯ শ্রমিককে অপহরণ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযানে নেমেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার বনবিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর