শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে নিহত ৪

প্রতিনিধির নাম / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : December 31, 2024
হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে নিহত ৪

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নে আকিজ ভেঞ্চার লিমিটেড নামক কোম্পানির নির্মাণাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রকল্পে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া। তারা চাঁদপুর জেলার বাসিন্দা। নিহতের মধ্যে একজন প্রকৌশলী। বাকি তিনজন শ্রমিক।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ গ্রুপের ভেঞ্চার নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। সকাল ৯টার দিকে হঠাৎ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়া মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আকিজ গ্রুপের কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। আহত একজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের লাইনে বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও আর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর