শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

প্রতিনিধির নাম / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : January 2, 2025
জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক : 

ডিসেম্বরের মতো জানুয়ারি মাসেও ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত নভেম্বর মাসে ১ টাকা কমানো হলেও ডিসেম্বর দাম অপরিবর্তত থাকে।

বিইআরসির সচিব ব্যারিস্টার খলিরুর রহমান স্বাক্ষরিত এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়। এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি, ২০২৫ এর সৌদি সিপি (প্রোপেন ও বুটেন গ্যাসের দাম) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর