শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক আটক

সিলেট জেলা প্রতিনিধি / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : January 4, 2025
মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক আটক

সিলেট জেলা প্রতিনিধি :

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব পদমর্যাদার রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ (২০) নামে এক যুবককে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটক ফাহিম আহমেদ (২০) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে ও নগরের রায়নগর প্রত্যয়-৫২ নং বাসার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও স্কুলে ভর্তিসহ আরও বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে নানা ধরনের তদবিরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী। এরপরই প্রতারণার বিষয়টি নজরে এনে কোতোয়ালি থানায় মামলা করেন ঘটনার প্রত্যক্ষদর্শী আবু সুফিয়ান ফারাবী।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রতারণার বিষয়টি জানতে পেরে এসএমপি পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম’র দিক নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম’র তত্ত্বাবধানে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আটক করা হয়। প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম বলেন, এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সঙ্গে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের পরামর্শ প্রদান করেন তিনি।

প্রসঙ্গত, প্রতারক ফাহিম আহমেদ বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলেন। এমন বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর