শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে : আনসার মহাপরিচালক

প্রতিনিধির নাম / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : January 5, 2025
দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে : আনসার মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : 

সামাজিক নিরাপত্তার নিউক্লিয়াস গ্রাম প্রতিরক্ষা বাহিনী(ভিডিপি)। দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

রোববার (৫ জানুয়ারি) সকালে তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে।

ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বাহিনীর সব কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে ভিডিপি সদস্যদের ভূমিকা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ভিডিপি সদস্যদের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য আনসার-ভিডিপি ক্লাবভিত্তিক কোঅপারেটিভ কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।

‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ সেøাগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করতে তিনি সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য চালু হওয়া ভিডিপি মৌলিক প্রশিক্ষণ বাহিনীর সংস্কার কার্যক্রমের একটি অনন্য দৃষ্টান্ত। এটি দেশের আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

মহাপরিচালক ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমে আনসার-ভিডিপি ক্লাবের গুরুত্ব তুলে ধরেন।

তিনি ময়মনসিংহের ‘কালাদহ আনসার-ভিডিপি ক্লাব’ এর সাফল্যের উদাহরণ টেনে বলেন, আনসার ও ভিডিপি যেন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে তৃণমূল জনগণের আস্থার প্রতীক হয়ে ওঠে, সেই লক্ষ্যেই কাজ করতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই সেই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ উপলক্ষে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট উপ-মহাপরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর