শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বাড়াতে হলে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে : রূপা হক

প্রতিনিধির নাম / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : January 7, 2025
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বাড়াতে হলে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে : রূপা হক

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ সফরে আসা ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বাড়াতে হলে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে হবে। শুধু পোশাকশিল্পের ওপর নির্ভর না করে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো খাতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রূপা হক বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যুক্তরাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে তেল, গ্যাস এবং গমের মতো পণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনে চরম চাপ ফেলছে। এই সংকট কাটিয়ে উঠতে বাণিজ্যের নতুন পথ খুঁজতে হবে।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এ সময় এ ব্রিটিশ সংসদ সদস্য বলেন, আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি দুটি দল দেশকে নিয়ন্ত্রণ করছে। দুইজন দেশ চালাচ্ছেন। তরুণরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে, এটা কাজে লাগাতে হবে। নতুন বাংলাদেশে এমনটি ভাবা ঠিক হবে না বড় দুই রাজনৈতিক দল ছাড়া অন্যরা কিছু করতে পারবে না।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে দক্ষ ও মেধাবী যারা, তাদের সুযোগ দিতে হবে। এমন ভাবা ঠিক হবে না বয়সে ছোট বলে তারা কিছুই করতে পারবে না।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব তুলে ধরে রুপা হক বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যুক্তরাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে তেল, গ্যাস এবং গমের মতো পণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনে চরম চাপ ফেলছে। এই সংকট কাটিয়ে উঠতে বাণিজ্যের নতুন পথ খুঁজতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর