শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নোয়াখালী জেলা প্রতিনিধি / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : January 8, 2025
হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নোয়াখালী জেলা প্রতিনিধি :

নোয়াখালীর সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। ঘটনার পর পরই বিএনপি পরিচয়ে নেতাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি দাবি করে হাসপাতালে ভাঙচুর চালান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাসপাতাল রোডের সিটি হাসপাতালের মূল ফটকের ডিসপ্লেতে এই লেখা ভেসে উঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদির হাসপাতাল রোডের সিটি হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠে। মুহূর্তের মধ্যে হাসপাতালের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। তাৎক্ষণিক একজনকে আটক করে নিয়ে যায়।

সিটি হাসপাতালের ম্যানেজার নাজিম বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে প্রথম হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠে। তখন আমাদের নৈশপ্রহরী সেটা ডিসকানেক্ট করে দেয়। পরে এ নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় কিছু লোকজন এসে আবার ডিসপ্লেতে কানেকশন দেয় এরপর লেখাটি পুনরায় ভেসে উঠে। ডিসপ্লের সঙ্গে হাসপাতালের কোনো অ্যাপে, তারে বা মোবাইলে নিয়ন্ত্রণ নেই। এটি হাসপাতালের বাহিরে থাকা একটি পেনড্রাইভের মাধ্যমে চলে।

হাসপাতালের পরিচালক ডা. ফিরোজ অভিযোগ করে বলেন, গতকাল রাতে ডিসপ্লেতে লেখা ভেসে উঠে নাই। এটি বাবলু নামের এক বিএনপির কর্মী ঘটিয়েছে। এরপর হাসপাতালের অ্যাম্বুলেন্স, প্রাইভেটকারসহ হাসপাতালে ব্যাপক ভাংচুর চালানো হয় এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালের ডাক্তার সালমা ইসলামের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পূর্ব বিরোধ ছিল। ধারণা করছি ওই বিরোধের জের ধরে এই ঘটনা ঘটানো হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বলেন, ‘ঘটনাস্থলে স্বাস্থ্য বিভাগের একটি টিম তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত ফেনী শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভাসতে দেখা যায় ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’ লেখা।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা ভেসে ওঠে।

তারও আগে ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্হিগমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শন হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর তা প্রদর্শন বন্ধ করে দেয়।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলারোয়া উপজেলার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর