বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব : বাণিজ্য উপদেষ্টা

প্রতিনিধির নাম / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : January 9, 2025
আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করব : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

রমজানের বাজার কেমন থাকবে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি একাত্মতা প্রকাশ করার জন্য তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত বাংলাদেশ সফর করেছেন। দুই দেশের মধ্যে ব্যবসা এবং বাণিজ্য বাড়ানোর জন্য অর্থনৈতিক কো-অপারেশন শুরু হবে। শিগগিরই ঢাকায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর ফলে দুই দেশের মধ্যে খাদ্য, শিল্প, ওষুধ নিয়ে বাণিজ্য বাড়বে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক বাংলাদেশের অবকাঠামো, এনার্জিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানেও চাইলে তুরস্ক বিনিয়োগ করতে পারবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ চাইলে তুরস্ক আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহী। তারা বিভিন্ন ক্ষেত্রে এ দেশে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের কাছে তুরস্ক অস্ত্র বিক্রির আগ্রহ প্রকাশ করেছে। তবে অস্ত্র বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

টিসিবির এক কোটি কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। ফলে দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এনআইডি ব্যবহার করে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। এজন্য এক কোটি কার্ডের মধ্যে ৩৭ লাখ কার্ড নেই। যারা বেঠিক ছিল, ডুপ্লিকেশন ছিল তাদের বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, টিসিবি দিয়ে যে চাল বিক্রি করা হয়, সেটি আমরা পূর্ণমাত্রায় ব্যবহার করছি। আমরা বাজারে চাল সরবরাহ বাড়িয়েছি। ৫০ লাখ পরিবারকে (খাদ্যবান্ধব কর্মসূচি) কম দামে চাল দেওয়া হয়, সেটা শুরু হচ্ছে। টিসিবির স্মার্ট কার্ডধারী ৬৩ লাখ পরিবারকে এ সপ্তাহ থেকেই টিসিবি চাল দেওয়া শুরু করবে।

এক কোটি বলা হলেও ৬৩ লাখ পরিবারকে কেন স্মার্ট কার্ডের আওতায় পণ্য দেওয়া হচ্ছে- এ বিষয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এক কোটি কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একই পরিবারে একাধিক কার্ড ছিল। এনআইডি ব্যবহার করে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। এক কোটির মধ্যে যে ৩৭ কোটি কার্ড নেই, এর মধ্যে একজনও বাদ পড়েনি। যারা ছিল, যারা সঠিক প্রাপক, তাদের কাছেই পণ্য পাঠানো হচ্ছে। যারা বেঠিক ছিল, ডুপ্লিকেশন ছিল তাদের বাদ দেওয়া হয়েছে। সংখ্যা একটিও বা কাউকে কমানো হয়নি।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা আরও ৩৭ লাখ কার্ড বাড়াতে চাই। ক্রয় এবং বিপণনে স্বচ্ছতা আনার মাধ্যমে যদি এটা এক কোটি থেকেও বৃদ্ধি করা সম্ভব হয়, আমরা সেটাও করব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর