বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নেত্রকোনায় এসআইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : January 10, 2025
নেত্রকোনায় এসআইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

নেত্রকোনা জেলা প্রতিনিধি : 

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন একটি সড়কে তার ওপর হামলার ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আহত পুলিশ সদস্য উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র এবং স্ত্রী সন্তানদের নিয়ে পৌর শহরের বাগিচা এলাকায় বসবাস করতেন। তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য।

এদিকে স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে হামলাকারী সবাই তরুণ ছিলো।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ৯ টার পর ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন শফিকুল ইসলাম। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়াবাড়িতে উঠার কথা ছিলো তাদের। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, এসআই শফিকুল ইসলাম জামালপুরে বেতার এ কর্মরত আছেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তবে আজকে সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত ৯ টার পর সেখানে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আলামত হিসেবে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর