বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সিইপিজেডে দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রতিনিধির নাম / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : January 11, 2025
সিইপিজেডে দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) জেএমএস ও ম্যারিমো নামে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আহতদের মধ্যে বেশির ভাগ শ্রমিক জেএমএস কোম্পানির। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ সময় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তুহিন শুভ্র দাশ দুপুর আড়াইটায় বলেন, সিইপিজেড থেকে আসা এ পর্যন্ত ৬১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে হাত-পা ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

আহত শ্রমিকরা জানান, বেতন ভাতা বৃদ্ধির জন্য দুই কারখানার শ্রমিকরা অনেকদিন ধরেই আন্দোলন করছিল। এর মধ্যে জেএমএস কোম্পানি তাদের শ্রমিকদের দাবি মেনে নিলেও শনিবার সকাল থেকে তারা কাজে যোগ দেয়। এ সময় ম্যারিমো কোম্পানির একদল শ্রমিক জেএমএস কারখানায় ঢুকে ভাঙচুরসহ কর্মরত শ্রমিকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। ঘটনার পরপর আহতদের চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

সংঘর্ষের ঘটনা একতরফা ছিল বলে জানায় পুলিশ ও আহতরা। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল উপস্থিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে কারখানা দুটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, আন্দোলনের সময় কারখানার মূল গেইট খোলা নিয়ে এক কারখানার শ্রমিকের সঙ্গে আরেক কারখানার শ্রমিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় এক পক্ষ আরেক পক্ষকে ঢিল ছুড়তে থাকে। এতে অনেকেই আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত আছে। বিস্তারিত পরে জানানো হবে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, জেএমএস এবং মেরিমো কারখানার শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে মারামারির ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। একটি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে আরেকটি লাঞ্চের পর ছুটি দেওয়া হবে।

তিনি বলেন, এখানে আর্মি, নেভি, শিল্প পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে। দুটো কারখানাই এক নম্বর সড়কে অবস্থিত। কতজন শ্রমিক আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর