বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের আগুনে পুড়ল ৬ ট্রাক

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : January 12, 2025
তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের আগুনে পুড়ল ৬ ট্রাক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুন লেগে কয়েকটি গাড়ি মেরামত কারখানা এবং ছয়টি যানবাহন পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে তাদের দুটি ইউনিট এবং পরে আরো একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ৯টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যেই সেখানে প্রথম দুটি, পরে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান। আগুন লাগার পর সেখানে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। আমরা দেখেছি সেখানে ইলেকট্রিক তার পুড়ে গলে গেছে। এ কারণে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি। একটা কাঁচা ঘরে আগুন লেগেছে। এখানকার ঘরগুলো নানা দাহ্যবস্তু দিয়ে ভরপুর। একটার সঙ্গে আরেকটা ঘর লাগানো থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর