শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সীমান্তে এখন উত্তেজনা নেই, স্থিতাবস্থা রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : January 14, 2025
সীমান্তে এখন উত্তেজনা নেই, স্থিতাবস্থা রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। তারা (ভারত) আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। পরিস্থিতি স্থিতিশীল আছে। আমরা বলেছি, আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে একটি মিটিং আছে, ওই মিটিংয়ে এসব বিষয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের শাহাব উদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু আমাদের কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠিও দেওয়া হবে; যেগুলো অসম চুক্তি আছে সেগুলোর সমস্যা কীভাবে সমাধান করা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশের তদন্ত পুলিশই করবে, এটা অন্য কোনো সংস্থার করার সুযোগ নেই। ট্রাইব্যুনালের তদন্তও পুলিশ বাহিনী করবে। পুলিশ যেন আগের মতো উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায় এবং এটা যেন তাড়াতাড়ি হয়। আপনারা দোয়া করবেন।

সার সংকট নিয়ে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সারের কোনো সংকট নেই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আর যেসব ডিলাররা এর সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা এ সময় কৃষকদের আশ্বস্ত করে বলেন, কৃষকরা অবশ্যই সার পাবে এবং ন্যায্য মূলেই পাবে। এটা আপনারা (সাংবাদিক) প্রচার করেন।

এ সময় দেশীয় মিডিয়ার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় উল্টাপাল্টা খবর দিত। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো সত্যটা প্রকাশ করায় বিদেশি মিডিয়া এখন আর আমাদের অপপ্রচার করতে পারে না। এ জন্য আমাদের সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ। সব ক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা আমাদের সহযোগিতা করছেন, ভবিষ্যতেও আপনারা সহযোগিতা করবেন বলে আশা করছি।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ৭৭ বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় আইনশৃঙ্খলা ও কৃষিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন এবং যেসব সমস্যার কথা আলোচিত হয়েছে, সেই বিষয়গুলো তার মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের জানানো হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর