বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিশুর ভুল চোখে চিকিৎসা : চিকিৎসক ডা. শাহেদারা গ্রেফতার

প্রতিনিধির নাম / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : January 16, 2025
শিশুর ভুল চোখে চিকিৎসা : চিকিৎসক ডা. শাহেদারা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ধানমন্ডি আই হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে ভুলে দেড় বছর বয়সী শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চিকিৎসক শাহেদারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সী শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগে ভুক্তভোগী মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক শাহেদারা বেগমের এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

স্বজনরা বলেন, গত মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা দেড় বছরের বাচ্চার চোখের সমস্যা নিয়ে যান ধানমন্ডি আই হাসপাতালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কোনো একটি জিনিসের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। পরে অপারেশনের জন্য এনেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অপারেশন থিয়েটারে।

কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে।

শিশুটির মা বলেন, অপারেশন থিয়েটারের বাইরে আমি আর আমার স্বামী অপেক্ষায় ছিলাম। বাবুকে যখন ওখান বের করলো, তখন জ্ঞান ফিরবে ফিরবে এমন এমন ভাব ছিল। তার একটু পরে ওর বাবা কোলে নিয়ে বলতেছে, ওর তো ডান চোখে অপারেশন করে ফেলছে কিন্তু বাম চোখ অপারেশন করার কথা ছিল।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে শিশুটির বাবা বলেন, আজ আমাদের পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটে গেলো। এটা যদি বড় কোনো ধরনের অপারেশন হতো তাহলে আমরা হয়তো একমাত্র দেড় বয়সী রোগীকে নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দৌড়াদৌড়ি করতে হতো। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর