শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঢাবির গাছ থেকে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : January 22, 2025
ঢাবির গাছ থেকে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের উল্টোদিকে জিমনেশিয়ামের কাছের একটি গাছে ঝুলছিল লাশটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে লাশটি গাছ থেকে নামিয়ে আনে। মরদেহের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট ও সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার।

লিমা খানম জানান, গণিত ভবনের উল্টোদিকরে গাছে ঝুলছিল মরদেহটি। ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার থেকে গাড়ি গিয়ে সকাল ৯টা ৪২ মিনিটে মরদেহটি গাছ থেকে নামিয়ে আনে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে নয়টার দিকে ঢাবির গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তিকে ঝুলতে দেখেন পথচারীরা। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই হাদিউজ্জামান আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাটেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো সময় গাছের চূড়ায় উঠে তিনি গলায় ফাঁস দিয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর