বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যের ওপর নির্ভর করে না : রণধীর জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : January 24, 2025
বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যের ওপর নির্ভর করে না : রণধীর জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক : 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এই সম্পর্ক স্বতন্ত্র, যা অন্য দেশের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয়।

মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি ‘স্বতন্ত্র’ এবং তার অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে তার ওপর নির্ভর করে না।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ অঞ্চলের সব ঘটনার ওপর আমরা নিবিড়ভাবে খেয়াল রাখছি। আমরা সবকিছুই পর্যবেক্ষণ করি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি।

এদিকে, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে ভারত বাংলাদেশের কাছে ‘গঠনমূলক সহযোগিতার মনোভাব’ আশা করে বলেও উল্লেখ করেন তিনি।

আগামী মাসে নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে, মুখপাত্র বলেন, প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে তবে এর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সীমান্ত বেড়া নিয়ে বিরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘সীমান্ত সুরক্ষিত করতে বেড়া দেওয়ার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা আছে। আমরা আশা করি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়টি দেখবে। উভয় পক্ষেরই এই সমঝোতা বাস্তবায়ন করা উচিত।’

অপরাধ বন্ধ করতে সীমান্তে বেড়া দেওয়া দরকার মন্তব্য করে রণধীর বলেন, মানব পাচার, গরু পাচার এবং অন্য যে ধরনের অপরাধগুলি চলে, সেগুলি বন্ধ করার প্রয়োজন রয়েছে। সীমান্তকে অপরাধমুক্ত করার লক্ষ্যকে পূরণ করতে হবে। সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত যা কিছু চুক্তি হয়েছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশ তা ইতিবাচক ভাবে কার্যকর করবে। আমাদের মতে, সীমান্ত কাঁটাতার সংক্রান্ত চুক্তিকে কার্যকর করতে দু’দেশের একসঙ্গে গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর