বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারী কর্মীদের মালয়েশিয়া না যেতে অনুরোধ হাইকমিশনের

প্রতিনিধির নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : January 31, 2025
নারী কর্মীদের মালয়েশিয়া না যেতে অনুরোধ হাইকমিশনের

নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে গিয়ে বিভিন্ন চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন নারীরা। সেজন্য সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (৩১ জানুয়ারি) হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে নারী কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার লক্ষ্যে বর্তমানে দেশটির সরকারের সঙ্গে কোনো চুক্তি নেই বাংলাদেশ সরকারের। কিন্তু, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সেখানে নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ার নিয়ে প্রতারিত করছে চক্রটি।

এতে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশী নারী কর্মীদের আর্থিক কিংবা মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে। মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানানো হলো।

বাংলাদেশি জনশক্তি রপ্তানির তালিকায় দেশটি চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে ১৪ লাখেরও বেশি শ্রমিক গিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর