বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়লো ১৯ টাকা

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : February 2, 2025
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়লো ১৯ টাকা

নিজস্ব প্রতিবেদক : 

চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন দাম ঘোষণা করেছে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম পূর্বের ১ হাজার ৪৫৯ টাকার থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছে। এর সঙ্গে, অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সা করা হয়েছে।

এটা ছিল এলপিজির দাম বাড়ানোর তৃতীয় দফা। জানুয়ারি মাসের প্রথম দিকে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল, তবে ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা করা হয়েছিল।

এছাড়া, বিইআরসি জানায়, সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের মূল্য প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৩৫ মার্কিন ডলার ও ৬২৫ মার্কিন ডলার হয়েছে, এবং প্রোপেন ও বিউটেনের গড় মূল্য ৬২৮.৫০ মার্কিন ডলার হিসেবে গণনা করা হয়েছে। এই দামই ভিত্তি হিসেবে ধরে ফেব্রুয়ারি মাসে এলপিজি এবং অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ৪ দফা কমানো হয়েছিল, তবে দাম বেড়েছিল ৭ দফা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এবং অক্টোবর মাসে দাম বৃদ্ধি করা হয়েছিল, আর এপ্রিল, মে, জুন এবং নভেম্বর মাসে দাম কমানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর